
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা পড়েছে ৯৩০টি মনোনয়ন পত্র জমা দেয়নি ২৩২ প্রার্থী। গতকাল ১৮ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার সর্বশেষ দিনে চকসুর কেন্দ্রীয সংসদে ৪২৯ জন ও হল সংসদে ৫০১জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। তফসিল অনুযায়ী ফরম নেয়া ও জমা দেয়ার সময় ১৬ ও ১৭ সেপ্টেম্বর থাকলেও জাতীয়তাবাদি ছাত্রদলের দবির প্রেক্ষিতে একদিন সময় বাড়ায় নির্বাচন কমিশন। চাকসুতে ৫২৮টি ও হল সংসদে ৬৩৪টিসহ মোট ১১৬২টি মনোনয়নপত্র বিতরণ হয়েছিল।
চাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর মনির উদ্দিন জানায়, চাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে সেজন্য আমরা আনন্দিত। এখনো পর্যন্ত কোন ধরনের সমস্যা হয়নি আশা করছি সুন্দর একটি নির্বাচন হবে। প্রার্থীদের কথা মাতায় রেখে গতকাল রাত পর্যন্ত আমরা মনোনয়ন পত্র গ্রহন করেছি।