চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-চাকসু নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল মনোনয়ন প্রত্যাহার ও অভিযোগ নিষ্পত্তির শেষ দিনের পর সকালে নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে এ প্রার্থী তালিকা প্রকাশ করে।
চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, সবমিলিয়ে ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছে। যার মধ্যে ১১ জন চাকসুতে আর ৯ জন হল সংসদের প্রার্থী ছিলেন।
চুড়ান্ত তালিকা অনুযায়ী চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ২৪ জন জিএস পদে ২২ জন ও এজিএস পদে ২১জন সহ বিভিন্ন পদে ৪১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চাকসু নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামি ছাত্রশিবির সম্প্রীতির শিক্ষার্থী জোট নামে , বাগছাস, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যৌথভাবে দ্রোহের পর্ষদ নামে, ইসলামি ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়ন থেকে প্যানেল ও বিভিন্ন পদে সতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংশোধিত তফসিল অনুযায়ী চাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫অক্টোবর। এবার মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন। প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠেয় চাকসু নির্বাচনে ইতোমধ্যে খসড়া আচরণবিধি ও খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে চাকসু নির্বাচন কমিশন।