
নিজস্ব প্রতিবেদক -
চট্টগ্রামের আনোয়ারায় দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা, খতনা ও ঔষধ প্রদান কার্যক্রম সম্পন্ন। আনোয়ারা সমাজ কল্যান সংস্থার ব্যবস্থাপনায় রেহেনা-সিরাজ মেডিক্যাল সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে সকাল ৯টা থেকে উপজেলার হাইলধর এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
আনোয়ারা সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক, সেনাবাহিনী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ হাবিবউল্লাহ জানায়, দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ নেন আনোয়ারা সমাজ কল্যান সংস্থার সভাপতি চট্টগ্রামের স্বনামধন্য গ্যাস্ট্রোলজিস্ট বিশেষজ্ঞ চিকিৎসক জসিম উদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ শাহাদাত, গাইনেকোলজি বিশেষজ্ঞ ডা. সানজিদা সিদ্দিকা শিমু, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. কামরুল হাসান, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা.সামিরা মাহমুদসহ অনেকে।
সকাল থেকে শুরু হওয়া দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রমে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা, ঔষধ প্রদান ও ৫০জনকে সুন্নতে খতনা করা হয়।

রেহেনা-সিরাজ মেডিক্যাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও আনোয়ারা সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ আলী জানায়, এলাকায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে নামমাত্র খরচে বিশেষজ্ঞ ডাক্তার সেবা প্রদানের জন্য রেহেনা-সিরাজ মেডিক্যাল সেন্টারের প্রতিষ্ঠাতা করা হয়েছে এখানে মাত্র ৫০টাকা দিয়ে সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিতে পারবে।
বিকেলে রেহেনা-সিরাজ মেডিক্যাল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আনোয়ারা সমাজ কল্যান সংস্থার সভাপতি ডাক্তার জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা সমাজ কল্যান সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, ফরিদ উদ্দিনসহ সংস্থার কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।