
নিজস্ব প্রতিবদেক-
হাসিনা বাংলাদেশে কিছু রাখে নাই সব লুঠ করে নিয়ে গেছে। বিলিয়িন বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে। এখন এস আলমের লোকজন এখন নমিনেশন পাচ্ছে বলেছেন ড. কর্ণেল অলি আহমদ। গতকাল 05.11.25 বুধবার রাতে চন্দনাইশ উপজেলা গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের দ্বিবার্ষিক সন্মেলনে বরমা কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে এখনো হাসিনার লোকজন সক্রিয় রয়েছে। কেউ এস আলমের মাধ্যমে, কেউ কেউ অন্য ভাবে৷ এখন শুনতেছি এস আলমের লোকজন নমিনেশন পাচ্ছে । এটা আমার কথা না, জনগণের কথা। আমিও তাদের সাথে একমত।
প্রবীণ রাজনীতিবিদ আরও বলেন, দেশের অবস্থা ভালো না। সব কিছুর দাম হু হু করে বাড়তেছে। কারন হাসিনা বাংলাদেশে আর অবশিষ্ট কিছুই রাখেনি। ১৩৪ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। এ টাকা যদি বাংলাদেশে থাকতো তাহলে দেশ আজ পৃথিবীর অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত লাভ করতো। সে কিছুই রেখে যাননি, সবকিছু লুটপাট করে নিয়ে গেছে।
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অলি আহমদ বলেন, আপনি হেলাধুলা করে দেশ পরিচালনা করলে হবে না। লটারি মন্ত্রীদের নিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। লটারি মন্ত্রীদের দিয়ে দেশ পরিচালনার জন্য তিনি আরেকটা নোবেল পুরষ্কারও পেতে পারেন। কারন তিনি এর আগে মাইক্রোক্রেডিটের জন্য নোবেল পুরষ্কার পেয়েছিলেন। দেশে রক্তপাত হচ্ছে, বিএনপির নমিনেশন নিয়ে বিভিন্ন জায়গায় গুলাগুলি হয়েছে, মারামারি হচ্ছে। সমগ্র বাংলাদেশ একটা অশান্ত পরিবেশের মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে। বিভিন্ন কারনে অশান্ত পরিবেশে সৃষ্টি হচ্ছে। কেউ তুলছে চাঁদা, কেউ দখল করছে, এভাবেই চলছে দেশে।
গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল চন্দনাইশ উপজেলার সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোরশেদ এবং সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সন্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম প্রমূখ।