নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিল।
পুলিশ জানায়, শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছদাহা ও কেওচিয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে ১০ জন রোহিঙ্গা যুবক এবং কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকা থেকে ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এসব রোহিঙ্গা যুবক নির্মাণ শ্রমিক ও ইটভাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, আটক হওয়া ২২ জন রোহিঙ্গাকে থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে আরো রোহিঙ্গা যুবক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।