
নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৬টি লাগেজ থেকে ৮০০ কার্টন সিগারেটের চালান উদ্ধার করা হয়েছে। সকাল ১১টার দিকে কাস্টমস অ্যারাইভাল হলের লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার সংলগ্ন স্থান থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানবন্দরের কাস্টমস শাখার কর্মকর্তারা উল্লেখিত লাগেজগুলোর কোনও মালিকানা না পাওয়ায় পরিত্যক্ত মালামাল হিসেবে ৮০০ কার্টন মন্ড সিগারেট জব্দ করে। জব্দকৃত মালামাল থেকে রাজস্ব আদায় হবে ৯০ লাখ টাকা। বৈধভাবে সিগারেট আমদানিতে ৬০২ শতাংশ শুল্ক-কর পরিশোধ করতে হয়। বিমানবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধভাবে দক্ষিণ কোরিয়ার ইজি ও মন্ড ব্র্যান্ডের মতো সিগারেট আনার প্রবণতা বেড়েছে।