
নির্বাচিত হলে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূরীকরণ ও প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. এ কে এম ফজলুল হক।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানান।
তিনি বলেন, চট্টগ্রাম শহরের প্রধান সমস্যা জলাবদ্ধতা। খালগুলো বর্জ্য দিয়ে ভর্তি। বর্জ্য অপসারণ নীতিমালা দরকার। রাস্তাগুলো ক্লিন হওয়া দরকার। এবং ফুটপাত তযাতে দখলমুক্ত হয় সেটির ব্যবস্থা করা দরকার। আমার কাছে কিছু ফর্মূলা আছে, বিভিন্ন জায়গায় যদি ফ্লায়িং মার্কেট করা। এতে করে সপ্তাহে একদিন নির্দিষ্ট জায়গায় মার্কেট বসবে, সেখানকার মানুষ কেনাকেটা করবে। এতে করে হকারদের পুনর্বাসন হবে এবং রাস্তাগুলো ফ্রী থাকবে
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, আমি জনসংযোগ করতে গিয়ে দেখেছি শহরের বস্তিগুলোতে স্বাস্থ্যসেবা অপ্রতুল। তারা চট্টগ্রাম মেডিকেলে লাইন ধরপ ফ্রী চিকিৎসা নিবে, ওই সময় বা সুযোগ তাদের নাই। জেনারেল হাসপাতালেও ওভাবে ফ্যাসিলিটি নাই। এই সমসয়াগুলো সমাধান করা দরকার।
এসময় উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের পরিচালক ও চিটাগং উইমেন চেম্বার অ্যান্ড কমার্সের বোর্ড মেম্বার আমেনা শাহীন।