
নিজস্ব প্রতিবেদক-
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শেরিং টোবগে ঢাকায় পৌঁছান তারা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
ত্রয়োদশ মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ঢাকায় এসেছেন ভারত, পাকিস্থান, শ্রীলঙ্কা, তুরস্কসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা।
এসেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি ও ভারতের পরররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।