
আপডেট ডেস্ক-
ঢাকাসহ দেশের চারটি বিভাগে আগামী দুই দিন ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে এ সতর্কতা জারি করা হয়।
আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুক জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
তিনি বলেন, এ সময় ঝড়ের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি বজ্রপাত ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।