
ডাকসু সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনায় মামলা করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫টায় শাহবাগ থানায় গিয়ে মামলা দায়ের করবেন ডাকসু নেতারা।
এর আগে একই দিন বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার কথা রয়েছে তাদের।
অন্যদিকে, সমসাময়িক বিভিন্ন ইস্যুতে রোববার দুপুরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে পরিচালিত বিভিন্ন অনলাইন পেজের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিশেষ করে সাদিক কায়েমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।