
নিজস্ব প্রতিবেদক -
স্বাধীনতার ৫৪ বছর ধরে দেশে মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষ নিয়ে রাজনীতি হয়েছে এখনো চলমান বিতর্ক নিয়ে প্রশ্ন তুলে তা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও গণ অভ্যুত্থান পরবর্তী মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক থাকা দুঃখজনক এবং অপ্রত্যাশিত।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সঙ্গে বিএনপির দীর্ঘ বছর রাজনৈতিক জোট থাকার প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরই দায়িত্ব ছিল এই বিতর্কের সমাধান হওয়ার দায় তারা এড়াতে পারেনা। এ বিষয়ে তাদেরই কার্যকর ভূমিকা রাখতে হবে এবং বিতর্কের সমাধানে এগিয়ে আসা উচিত।
নাহিদ ইসলাম বলেন, “সঙ্গে থাকলে সঙ্গী, আর না থাকলে জঙ্গি—এমন মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।”
তিনি মনে করেন, এ ধরনের বিভাজনমূলক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টি করে। মুক্তিযুদ্ধ কোন দেশের ষড়যন্ত্র না আবার মুক্তিযুদ্ধের নাম করে স্বাধীনতা পরবর্তী অনেক লোপাট ও ফ্যাসিবাদ কয়েম হয়েছে।
এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, ইতিহাসের এই বিতর্ক সমাধান করে একপাশে রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য সব পক্ষের উচিত দায়িত্বশীল ভূমিকা রাখা।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতার স্বার্থে অতীতের বিতর্ক নয়, বরং ভবিষ্যৎ উন্নয়নকে প্রাধান্য দেওয়া এখন সময়ের দাবি।