
নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভারে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
পুলিশ গত সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে স্থানীয়দের খবরে পাহাড়তলী থানা পুলিশ সাগরিকা ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নানান আলোচনার জন্ম দেয়।
পরিবারিক সুত্রের তথ্যানুযায়ী পাহাড়তলী থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তি বিএসআরএম-এ নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে পরিবারের কাছ থেকে জানা গেছে।