
সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে প্রাণ গেল একজনের
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় যাত্রীবাহী জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন— রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১)। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।