
নিজস্ব প্রতিবেদক-
ভারতে টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। কেন্দ্রীয় সরকার ও আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির (সিজেপি) মধ্যে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে এ ঘোষণা আসে।
দিল্লির যন্তর-মন্তরে দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আন্দোলনকারীরা প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং শিক্ষা খাতে জবাবদিহির অভাবের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর অপসারণসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন।
শেষ পর্যন্ত আন্দোলনের চাপের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ভারতের চলমান শিক্ষা সংকট নতুন মোড়ে পৌঁছেছে।