
নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পু ইসমাইলকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল মনসুরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইসমাইল হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে তাকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জুন কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় ইসমাইল হোসেন ঘটনাস্থলে উপস্থিত থেকে অপরাধ সংঘটনে অংশ নিয়েছিলেন। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই তাকে মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন।