
ইকবাল বাহার, আনোয়ারা
টানেল রোডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চাতরী ইউনিয়নের সুজা মল্লাপাড়া এলাকার বাসিন্দা আবদুল মান্নানের কলেজপড়ুয়া ছেলে ফাহিমের খোঁজখবর নিতে তার বাসায় যান চাতরী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহীদুল আলম।
এ সময় তার সঙ্গে ছিলেন চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চারবারের সাবেক ইউপি সদস্য আবুল কাসেম।ফাহিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি আহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরে শহীদুল আলম বলেন, আল্লাহ তায়ালার কাছে ফাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, এ জন্য সবার কাছে দোয়া কামনা করছি।