
নিজস্ব প্রতিবেদক-
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের পর দেশে চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসি। ভোটের সময় পেছানো হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানোর কথা আগেই জানিয়েছিলেন ইসি সচিব। সেক্ষেত্রে নতুন ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।