নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়ন ফুটবল একাদশ ও সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে বন্যাদুর্গত প্রায় ১,৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মানবিক এই উদ্যোগের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাবার, বিশুদ্ধ পানীয় পানি, নগদ অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় তারা বলেন, মানুষের জন্য মানুষের ভালোবাসা ও সহযোগিতাই সমাজকে আরও মানবিক ও সুন্দর করে তোলে। তাই স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. নয়ন উদ্দীন, পারভেজ, আলমগীর, ফাহিম, সাইফুদ্দীন, জাবেদ, নাঈম উদ্দীন, হাফেজ সায়েম উদ্দীন, ফয়সাল, আব্দুস সালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকরা।