• ঢাকা |

চট্টগ্রামের বাকলিয়ায় এক শিশু ধর্ষণকারী গণপিটুনির দাবিতে বিক্ষোভ, পুলিশ-জনতা সংঘর্ষ সাংবাদিকসহ আহত ৪


নিউজ প্রকাশের তারিখ : ২১ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিকেলে বাকলিয়া থানার চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটকের দাবিতে একটি ভবন ও পুলিশের গড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে উত্তেজিত জনতা এসময় আটক ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার এবং গণপিটুনির দাবি জানালে পুলিশের সাথে উত্তেজিত জনতার সাথে সংঘর্ষ বেধেঁ যায়। আটক এক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন দেয়।   

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এতে এক সাংবাদিকসহ ৪ আহত হয়েছেন।

রাত সাড়ে আটটা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে পুলিশের গাড়ি আটকে রাখেন। পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানায়,অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু আটক ব্যক্তিকে থানায় নেওয়ার সময় স্থানীয়রা সড়ক অবরোধ করে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।