• ঢাকা |

চট্টগ্রামে দিনের প্রথম প্রহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে তৎপর পুলিশ


নিউজ প্রকাশের তারিখ : ৩ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অনন্যা আবাসিক এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বুধবার (৩ জুন) ভোর ৬টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পারভেজ তালুকদারের নেতৃত্বে মিছিলটি ওয়াজিয়া এলাকার অনন্যা আবাসিক থেকে শুরু হয়ে এভারকেয়ার হাসপাতালসংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে উত্তর জেলা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নিয়েছেন বলে জানা গেছে।

মিছিলের কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরেও আসে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, বুধবার ভোরে অনন্যা আবাসিক এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হওয়ার তথ্য তারা পেয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।