• ঢাকা |

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু


নিউজ প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

চট্টগ্রামের হাটহাজারীতে রেললাইনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাটহাজারী উপজেলার পশ্চিম ছড়ারকুল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রামগামী একটি ট্রেনে কাটা পড়ে এই অজ্ঞাত ব্যক্তি । তার শরীর থেকে হাত-পা, মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক জানান, হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার শরীরের হাত-পা, মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে।