• ঢাকা |

বোয়ালখালীতে ২৮ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


নিউজ প্রকাশের তারিখ : ৫ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে ২৮টি ইয়াবাসহ মো. মফিজুর রহমান মফিজ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে পৌরসভার বুড়িপুকুর পাড় রেললাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মফিজ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মফিজকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার মফিজকে রোববার (৫ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে।