• ঢাকা |

চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছেন হেফাজত নেতাকর্মীরা


নিউজ প্রকাশের তারিখ : ৮ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

সড়ক দূর্ঘটনায় হেফাজতে ইসলামের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম-রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছেন হেফাজত নেতাকর্মীরা। সকালে ৮টার দিকে হাটহাজারী সদর এলাকায়  মহাসড়ক অবরোধ করেন তারা।

এ সময় সড়কে গাছের টুকরো ও টায়ার জ্বালিয়ে তাদের বিক্ষোভ করে। এতে বন্ধ হয়ে পড়ে যানচলাচল।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাউজান গহিরা এলাকায় গাড়িচাপায় সোহেল চৌধুরীর মৃত্যু হয়।

হেফাজতে ইসলামের নেতাকর্মীরা দাবি করছেন, সংগঠনটির নেতা মাওলানা সোহেল চৌধুরীকে গাড়ি চাপা দিয়ে হত্যার করা হয়েছে।
এর প্রতিবাদে  হাটহাজারী এলাকায় সড়ক অবরোধ  করে হেফাজতের কর্মীরা। অবরোধের কারণে চট্টগ্রাম- রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, হেফাজত নেতাকর্মীরা সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করে রখে দীর্ঘ  ৪ ঘন্টা পর তারা সড়ক অবরোধ তুলে নেয়। ১২.৩০ মিনিট থেকে যান চলাচল স্বাবভিক হয়।