নিজস্ব প্রতিবেদক-
জাতীয় সংসদের অধিবেশন সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে ৪০ মিনিট মুলতবি করা হয়েছে।
আজ রোববার (৫ এপ্রিল) সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন চলাকালে বিকেল ৫টা ৫৬ মিনিটে সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে ৪০ মিনিট মুলতবি করা হয়।
স্পিকার বলেন, আবারও স্পিকারের মাইক কাজ করছে না। এই কারণে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের জন্য মুলতবি।
তিনি বলেন, সদস্যবৃন্দ স্পিকারের মাইক কাজ করছে না, আপনাদেরও মাইক কাজ করছে না। এ কারণে ৪০ মিনিট বিরতি দেওয়া হলো। নামাজের টাইম হয়েছে, ২০ মিনিট বিরতি দেই। সদস্যবৃন্দ আজানের ২০ মিনিট বাকি এবং এই মাইক রিপেয়ার করার জন্য আরো ২০ মিনিট, মোট ৪০ মিনিট সময়ের জন্য অধিবেশন মুলতবি করা হলো।