• ঢাকা |

আইনিভাবে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ প্রকাশের তারিখ : ২১ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আইনগত প্রক্রিয়ায় ফেরত চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা ও তাকে ঘিরে মিছিলের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ফিরে আসার কার্যক্রম কী? আমরাও তো তাকে ফেরত চাই, সেটা আইনিভাবে।”

তিনি আরও বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি। চুক্তি অনুসরণ করতে বলা হয়েছে। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং চাই তিনি মামলাগুলোর মুখোমুখি হোন।”

শেখ হাসিনার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের প্রচারে কোনো বিধিনিষেধ আছে বলে তার জানা নেই।

তিনি বলেন, “কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা না থাকলে গণমাধ্যম তার বক্তব্য প্রচার করতে পারে। তবে আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটি ফলাও করে প্রচার করা উচিত নয়।”