• ঢাকা |

 ইরান-চীন বৈঠক আজ, উত্তেজনার মধ্যেই বেইজিং সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী


নিউজ প্রকাশের তারিখ : ৫ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান  উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বস আরাগচি আজ চীন সফরে যাচ্ছেন। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই”র সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এ সফর এমন এক সময় হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত অবসানের আলোচনা স্থবির হয়ে রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি United States ও Israel-এর হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখনো সমাধানের পথে এগোয়নি।

বিশ্লেষকদের মতে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার দীর্ঘদিনের নীতি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কারণে China এই সংকটে গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।

সূত্র: Al Jazeera