• ঢাকা |

আনোয়ারায় আওয়ামীলীগ নেতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ


নিউজ প্রকাশের তারিখ : ১১ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের আনোয়ারায় চিহ্নিত আওয়ামীলীগ নেতাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

১০ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার চায়না ইকোনমিক জোনের গেইট এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় বিক্ষোভকারীরা বলেন, বিগত ফ্যসিবদি সরকারের সহযোগী চট্টগ্রাম শহর ও আনোয়ারায় জুলাই আন্দোলনকারী,বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর নির্যাতনকারী আনোয়ারার চিহ্নিত আওয়ামীলীগ নেতারা এখনো প্রকাশ্য আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন ও হারুনের নেতৃত্বে মহড়া দিচ্ছে। সম্প্রতি তারা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামীলীগকে পূনরায় সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে যা খুবই দুঃখজনক। 

অবিলম্বে আমরা দ্রুত তাদের গ্রেফতার করে সরকার ও রাষ্ট্রবিরোধী চক্রান্তকে প্রতিহত করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান এবং দ্রুত গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারী দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, আনোয়ারা উপজেলা বিএনপি নেতা ফরিদ উদ্দিন খান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদ, দক্ষিণজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী,উপজেলা যুবদল নেতা নুরুল আজিম, সাবেক দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী, মু. মহিউদ্দিন, ইকবাল হোসেন জুয়েল প্রমূখ।