নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে অনেক প্রার্থী নির্বাচনী আচরণবিধি না মানা এবং শহরজুড়ে রঙিন পোষ্টারে সয়লাব হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণা শুরুর দিনে নগরীর ওয়াসা এলাকায় গণসংযোগকালে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, শহরের বিভিন্ন মোড়ে রাজনৈতিক দলের বড় বড় পোষ্টার ব্যানার রয়েছে। যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্দেশ্যে শামসুজ্জামান হেলালী বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে এক করার জন্য অনুরোধ করব। বিভিন্ন প্রার্থী আচরণবীধি মানছে না। তাদের বিরুদ্ধে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। রঙ্গিন পোস্টারে সয়লাব হয়ে আছে চট্টগ্রাম শহর । এবং বিভিন্ন দলের ছবি দিয়ে পোস্টার রয়েছে। যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে , আমি বলবো সমস্ত ব্যানার-পোষ্টারগুলো অবিলম্বে নামিয়ে ফেলার মাধ্যমে শুধুমাত্র নির্বাচনী ব্যানারগুলো যাতে শোভা পায় সে ব্যবস্থা করে দেওয়া জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব।
তিনি আরও বলেন, মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। এবার উৎসবমুখর পরিবেশে ভোট হবে, হ্যাঁ ভোট জয়যুক্ত হবে, দাঁড়িপাল্লা বিজয়ী হবে ইনশাল্লাহ।
চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–ডবলমুরিং–হালিশহর) আসনে প্রার্থীর সংখ্যা ৯ জন। তারা হলেন বিএনপির সাঈদ আল নোমান, জামায়াতে ইসলামীর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, জাতীয় পার্টির মুহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) আসমা আকতার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. লিয়াকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ জান্নাতুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সাবিনা খাতুন, স্বতন্ত্র মোহাম্মদ আরমান আলী ও লেবার পার্টির মো. ওসমান গণি।