‘শাপলা চত্বরে শহিদদের মরদেহ গুমের অপচেষ্টা হয়েছিল’—মামুনুল হক
নিউজ প্রকাশের তারিখ : ১৯ জুলাই, ২০২৬ ইং
নিজস্ব প্রতিবেদক
সলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক দাবি করেছেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে নিহত অনেকের মরদেহ রাষ্ট্রীয়ভাবে গুমের অপচেষ্টা চালানো হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনার তদন্তের অগ্রগতি জানতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রোববার (১৯ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামুনুল হক বলেন, তদন্তে যেসব নিহতের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে, কেবল তাদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে শুরু থেকেই হেফাজতের দাবি, অনেকের মরদেহ পাওয়া যায়নি। তার ভাষ্য অনুযায়ী, সে সময় রাষ্ট্রীয়ভাবে মরদেহ গুমের চেষ্টা করা হয়েছিল বলেই বহু শহিদের কোনো হদিস মেলেনি।
তিনি আরও বলেন, শাপলা চত্বরে অনুষ্ঠিত মহাসমাবেশে শিক্ষার্থী, শ্রমিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও অংশ নিয়েছিলেন। তাই নিহতদের তালিকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নাম রয়েছে।
মামুনুল হক জানান, তদন্তের খসড়া প্রতিবেদন তারা প্রাথমিকভাবে পর্যালোচনা করেছেন। এতে কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে বলে তাদের মনে হয়েছে। বিষয়গুলো আরও পর্যালোচনা করে আগামী দু-এক দিনের মধ্যে প্রসিকিউশনের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে।