নিজস্ব প্রতিবেদক -
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ভারী বর্ষণে প্লাবিত ও বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়।
চরম্বা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম লিটন, আসহাব উদ্দীন, মাস্টার ইসলাম মিয়া, মোস্তাফিজ মেম্বার, হাফেজ জামালসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় চরম্বা ইউনিয়ন বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বন্যাদুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।