• ঢাকা |

চট্টগ্রামে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।


নিউজ প্রকাশের তারিখ : ২৬ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর উত্তর কাট্টলীতে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে ৩১ তোপধ্বনির মাধ্যমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা।

এসময় পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।
এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আলাদা আলাদা কর্মসূচি পালন করছে।