নিজস্ব প্রতিবেদক-
ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের সময় ফুটেজ দেখে অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে এছাড়া সংঘর্ষ চলাকালে পুলিশে কোন গাফিলতি প্রমান হলে তারও ব্যাবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।
২২(এপ্রিল) দুপুরে সিএমপি কার্যালয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েমের স্বারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এসময় সিএমপি কমিশনার আরো বলেন, গতকাল সরকারি সিটি কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষের ঘটনায় জড়িতদের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এছাড়া চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান সিএমপি কমিশনার।