• ঢাকা |

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান,লিগসেরা আর্সেনাল


নিউজ প্রকাশের তারিখ : ২০ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আপডেট ডেস্ক-

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। ২০০৪ সালের ‘ইনভিন্সিবল’ মৌসুমের পর এটাই তাদের প্রথম লিগ শিরোপা।

মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি ও এএফসি বোর্ণমাউথ এর ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় মিকেল আরতেতার দলের। এই ফলে টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল ৪ পয়েন্টের অনতিক্রম্য ব্যবধানে এগিয়ে যায়।

এই ড্রয়ের মাধ্যমে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির টানা শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে যায়।

শিরোপা নিশ্চিত হওয়ার পর লন্ডনের Emirates Stadium এর বাইরে আনন্দে ভাসেন আর্সেনাল সমর্থকরা। দীর্ঘদিনের অপেক্ষার পর এমন সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো শহরে।

এখন আর্সেনালের সামনে আরও বড় লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ। আগামী ৩০ মে বুদাপেস্টে Paris Saint-Germain-এর বিপক্ষে ফাইনাল জিতে প্রথমবারের মতো ইউরোপসেরা হওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।

এই শিরোপাও জিততে পারলে ২০২৬ মৌসুমটি হয়ে উঠবে আর্সেনালের ইতিহাসের সেরা সময়।