নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় তাঁর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের ধারায় ফিরিয়ে এনেছিলেন। দেশের ক্রান্তিকালে দৃঢ় নেতৃত্ব দিয়ে তিনি মানুষের আস্থা অর্জন করেন এবং জাতিকে নতুন দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক। স্বাধীনতার সংকটময় মুহূর্তে তাঁর নেতৃত্ব জাতিকে সাহস ও পথনির্দেশনা দিয়েছিল। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তির ভিত্তি নির্মাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক হিসেবে জিয়াউর রহমান যেমন রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, তেমনি রাষ্ট্র পরিচালনায় দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সংসদ সদস্য আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, জয়নাল আবেদীন জিয়া, ইস্কান্দার মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ সালাউদ্দিন, সৈয়দ শিহাব আলম, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, জাফর আহাম্মদ, গাজী আইয়ুব, মাহাবুব রানা, নূর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আশরাফুল ইসলামসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।