• ঢাকা |

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়, মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর


নিউজ প্রকাশের তারিখ : ২৮ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে রাজধানীর জাতীয় ঈদগাহে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মুসল্লিদের সঙ্গে হাত মেলান ও কোলাকুলি করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মওলানা মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে সাধারণ মুসল্লিদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অনেকে আবেগাপ্লুত হয়ে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য ভিড় করেন।

ঈদের এ প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও অংশ নেন।