• ঢাকা |

মিরসরাইয়ে লংমার্চের পথসভা শুরু গণভোট দিতে হবে, না পারলে ক্ষমতা ছাড়তে হবে: মোস্তাফিজুর রহমান ইরান


নিউজ প্রকাশের তারিখ : ৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

গণদাবি বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি হিসেবে
চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা শুরু হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এ পথসভায় ১২দলীয় জোটের শরীক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বিএনপির বিরুদ্ধে হত্যা, বাড়ি-জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। 
তিনি বলেন, বাংলাদেশে আমাদের দাবি পরিষ্কার। গণভোটের লাইন নিতে হবে। দিতে হবে। না দিতে পারলে ক্ষমতা ছাড়তে হবে।

পথসভায় বক্তব্যে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সারা বাংলাদেশে বিএনপি জালিমের মতো হয়েছে। তারা মানুষ হত্যা করেছে, বাড়ি দখল করছে, জমি দখল করছে। মানুষকে জিম্মি করে কিস্তিতে চাঁদা তোলা শুরু করেছে।

তিনি বলেন, ২০২৪ সালে দেশের মানুষ বুঝে গেছে মানুষের ভোটে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকবে না। এ দেশের মানুষের ভয় ভেঙে গেছে। এখন সরকার বলছে, সরকারের পতন হবে কি না। অথচ তারাই এখন পতনের আন্দোলন শুরু করেছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনাদের এত ভয় কেন? আপনাদের পতনের আন্দোলন কেন হবে? আপনারা নিজেরাই জানেন, আপনারা কী অপরাধ করেছেন।

লেবার পার্টির চেয়ারম্যান আরও বলেন, দেশের মানুষ গণভোট ও মার্কার ভোটের মাধ্যমে তাদের মতামত দিয়েছে। রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচারও দাবি করেন তিনি।

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের প্রসঙ্গ তুলে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জামায়াতে ইসলামী নিষিদ্ধ না হলে, ছাত্রশিবিরকে নিষিদ্ধ না করা হলে আপনাদের রাস্তায় থাকতে হতো। আজ আপনাদের সেই আন্দোলনে থাকতে হতো।

তিনি বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, ‘আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই।

পথসভায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন।