নিজস্ব প্রতিবেদক-
টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে। শনিবার (১১ জুলাই) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে দুই জেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় একটি সেতু ধসে পড়েছে।
শনিবার (১১ জুলাই) সকালে সেতুটি ধসে পড়লে বান্দরবান-রাঙ্গামাটি সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, সকালে বন্যার পানির তীব্র স্রোতের মুখে সেতুটি ভেঙে পড়ে। এতে সড়কটির দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং স্থানীয়দের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ধসে পড়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। তারা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।