নিজস্ব প্রতিবেদক-
একযোগে ১৫টি অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে রোববার (২৬ এপ্রিল) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গ্রামীণ সড়কে সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলামকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে।
এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেল কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্য নিয়োগগুলোর মধ্যে রয়েছে—
এছাড়া—
অন্যদিকে—
সরকারি প্রশাসনে কার্যক্রমের গতি বাড়ানো এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।