• ঢাকা |

চট্টগ্রামে সরোয়ার বাবলাকে হত্যার ঘটনায় মামলা, আসামি ১৫জন।


নিউজ প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক -
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলি করে সরোয়ার হোসেন প্রকাশ বাবলাকে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে পরিবার। মামলায় বিদেশে পলাতক সাজ্জাদ আলীসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে নিহত সরোয়ারের বাবা আবদুল কাদের বাদী হয়ে নগরের বায়েজিদ বোস্তামী থানায় এ মামলা দায়ের করেন। 
মামলার আসামিরা হলেন—সাজ্জাদ আলী, মোহাম্মদ রায়হান, বোরহান উদ্দিন, নেজাম উদ্দিন, আলাউদ্দিন, মোবারক হোসেন ওরফে ইমন এবং হেলাল ওরফে মাছ হেলাল। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিদেশে পলাতক সাজ্জাদ আলী দীর্ঘদিন ধরে সরোয়ার হোসেন বাবলাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। সর্বশেষ গত রোববার তিনি সরোয়ারকে ‘সময় শেষ’ বলে মেরে ফেলার হুমকি দেন। গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে অংশ নেন সরোয়ার। এসময় পেছন থেকে পিস্তল ঠেকিয়ে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সাজ্জাদের নির্দেশে তাঁর অনুসারীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।


গত বুধবার সন্ধ্যায় নগরের চালিতাতলী এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে গুলিতে এরশাদ উল্লাহ, সরোয়ারসহ ৪জন আহত হন। ঘটনাস্থলেই নিহত হয় সরোয়ার তার বিরুদ্ধেও অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।