• ঢাকা |

ইরানের প্রতিরোধে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান,পাইলটের খুঁজে মরিয়া যুক্তরাষ্ট্র ও ইরান


নিউজ প্রকাশের তারিখ : ৪ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

ইরান ও পারস্য উপসাগরের আকাশে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক পাইলট নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা ও ইরান দুই পক্ষই।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ ওই সদস্যের সন্ধানে তৎপর রয়েছে মার্কিন বাহিনী।

দক্ষিণ ইরানে বিধ্বস্ত একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানকে ঘিরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ সদস্যের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়—তবে অন্য একজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর সময় মার্কিন দলগুলো ইরানের বাহিনীর গুলিবর্ষণের মুখে পড়েছে বলেও জানা গেছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিখোঁজ ওই সদস্যের খোঁজে ইরানি নিরাপত্তা বাহিনীও অভিযান চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নিখোঁজ সদস্যকে জীবিত আটক করতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ইরানের দাবি, তারা দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে—একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড্ডয়নরত এফ-১৫ এবং অন্যটি ওই বিমানের ক্রুদের উদ্ধারে পাঠানো হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যমের তথ্যে বলা হয়েছে, প্রথম বিধ্বস্ত বিমানের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালীর কাছে একটি এ-১০ যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাইলট ইজেক্ট করতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে।