• ঢাকা |

চট্টগ্রমে এবার পূজার জন্য ৬জন কুমারীকে মনোনয়ন করা হয়


নিউজ প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদকঃ-

চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীর দিনে কুমারী পূজা সম্পন্ন হয়েছে। প্রতিবছরের মতো এবারও নগরীর পাথরঘাটাস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দির পূজামণ্ডপে শ্রীমৎ শ্যামল সাধু মোহন্ত মহারাজের তত্ত্বাবধানে মহাঅষ্টমীর কুমারী পূজা আয়োজন করা হয়।

এবার ৬জন কুমারীকে পূজার জন্য মনোনয়ন করা হয়। সকালে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো, ফুলের মালা, চন্দন ও নানা অলংকার–প্রসাধন উপাচারে নিপুণ সাজে সাজানো হয়।

পূজায় হাতের মুঠোয় ফুল, বেলপাতা নিয়ে ভক্তরা মন্ত্র উচ্চারণের মাধ্যমে অঞ্জলি দেন দেবীর পায়ে। ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় সামিল হন নানান বয়েসী ভক্তরা।

এদিকে চট্টগ্রামের প্রতিটি পূজামন্ডপকে নিরাপদ ও পূজায় উৎসবমুখর পরিবেশ  নিশ্চিত করতে মণ্ডপগুলোতে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। গঠন করা হয়েছে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম ও শৃঙ্খলা মনিটরিং সেল। অন্যদিকে দূর্গাপূজাকে ঘিরে কোন দূস্কৃতিকারী চক্র যাতে নাশকতা করতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে থাকবে পুলিশ, র‌্যাব, আনসার ও সেনাবাহিনীর সমন্বয়ে আইনশৃংখলা বাহিনীর একাধিক টিম।

এবার চট্টগ্রাম নগরী ও জেলায় মোট ১ হাজার ৯০৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব।