• ঢাকা |

রাজধানীতে ছদ্মবেশে পুলিশের অভিযান,মাদকসহ ৭ জন গ্রেপ্তার


নিউজ প্রকাশের তারিখ : ১৫ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ঢাকা প্রতিবেদক-

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযানে অভিনব কৌশল নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ছদ্মবেশে গান গাওয়ার আড়ালে অভিযান চালিয়ে মাদকসহ সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে শাহবাগ থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (১৪ মে) ডিএমপি এ তথ্য জানায়।

গ্রেপ্তাররা হলেন— মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূইয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে সদস্যরা সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করে উদ্যানের ভেতরে গানের আসর বসানোর মতো পরিবেশ তৈরি করেন। এতে মাদকসেবী ও কারবারিরা সন্দেহ না করে সেখানে জড়ো হলে গাঁজাসহ তাদের আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেন।

মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।