• ঢাকা |

মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেশের ইতিহাসের বৃহত্তম জানাজা


নিউজ প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখ লাখ মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, দেশি-বিদেশি রাজনীতিক ও কূটনৈতিক ব্যক্তিসহ লাখ লাখ মানুষ জানাজায় অংশ নেন। দেশের ইতিহাসে এটি সর্ববৃহৎ জানাজা হিসেবে মনে করা হচ্ছে।

জাতীয় সংসদ ভবনের মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে মিরপুর রোড, সোবহানবাগ, ফার্মগেট, জাহাঙ্গীরগেট এলাকা পর্যন্ত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই লাখো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড় জমায়। জনস্রোত এতটাই ব্যাপক হয় যে মানিক মিয়া অ্যাভিনিউয়ের বাইরেও মানুষ সমবেত হন। এছাড়া উড়ালসড়কও জনস্রোতের কারণে বন্ধ হয়ে যায়। বিকেল পৌনে ৩টার দিকে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। জানাজার শুরুতে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, “তিনি (খালেদা জিয়া) বলতেন, বিদেশে আমাদের…”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছেন। তার পরিকল্পনায় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের ফলে বাংলাদেশ বিশ্বে ইমার্জিং টাইগার হিসেবে পরিচিতি পায়।”