• ঢাকা |

জামায়াত আমির ও নাহিদের বাসায় তারেক রহমান, রাজনীতিতে সৌজন্যতার জয়


নিউজ প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্মাবাচরে মাঠে বাকযুদ্ধ চললেও তারেক রহমানের বিরোধী দলীয় নেতাদের বাসায় যাওয়ার বিষয়কে ইতিবাচক হিসেবে দেখছেন নেটিজেনরা। 

গতকাল রোববার সন্ধ্যায় বিএনপির চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমিরের বাসায় প্রবেশ করেন। পরে নাহিদ ইসলামের বাসায় যান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি। এ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয় পায় বিএনপির একসময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী।

মূলত সৌজন্য সাক্ষাৎ করতেই জামায়াতের আমিরের বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান। সেখানে কুশলাদি বিনিময় ছাড়াও সমসাময়িক বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে দলগুলোর নেতারা জানিয়েছেন।

সাক্ষাৎ শেষে রাত ৭টা ৫৮ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী গাড়িটিকে জামায়াতের আমিরের বাসভবন ছেড়ে যেতে দেখা যায়।

এরপর  রাত আটটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।