• ঢাকা |

চট্টগ্রামে বন্যার্তদের পাশে মেরিনাররা,বিতরণ করা হলো শুকনো খাবার, বিশুদ্ধ পানি, নগদ অর্থ


নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের মেরিনাররা। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তাদের পক্ষ থেকে প্রায় ১০ লাখ টাকার প্যাকেটজাত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, নগদ অর্থ ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ ত্রাণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক (চিফ ইঞ্জিনিয়ার) জিয়াউর রহমান চৌধুরী। এ সময় মেরিনারদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মেরিনারদের বিভিন্ন সংগঠন বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে।

তারা আরও বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার আশ্বাস দেন তারা।