• ঢাকা |

নগরীতে মাটি ধসে ২ শ্রমিক নিহত


নিউজ প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় খননকাজ চলাকালে মাটি ধসে চার শ্রমিক চাপা পড়েছেন। এতে দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক জানান, মাটি ধসে আহত চার শ্রমিককে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি দুজনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহতদের একজন তুষার (২২), তার বাড়ি দিনাজপুরে। অপর নিহত রাকিবের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। আহতরা হলেন সাগর ও এরশাদ। তাদের পূর্ণ পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতালে নিয়ে আসা আরেক শ্রমিক নয়ন জানান, চীনা হাইড্রো প্রতিষ্ঠানের খননকাজ চলাকালে হঠাৎ মাটি ধসে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।