• ঢাকা |

চট্টগ্রামের হাটহাজারীতে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত জসিম উদ্দিন গ্রেফতার।


নিউজ প্রকাশের তারিখ : ৬ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

চট্টগ্রামের হাটহাজারীতে সামাজিক অনুষ্ঠানে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রবিউল ইসলাম বাবু হত্যার মূল অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গতকাল রাতে র‌্যাব-৭ এর আভিযানিক দল  হাটহাজারী নাজিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়,গতকাল (৫ই ডিসেম্বর) রাত ৯টার দিকে হাটহাজারী ফরহাদাবাদ এলাকার মুছা সওদাগর তার কন্যা সন্তানের বিবাহ উপলক্ষ্যে নিজ বাড়িতে প্রতিবেশীদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনার অনুষ্টান চলাকালে পূর্ববিরোধের জেরে সেখানে উপস্থিত জসিম এবং রবিউল ইসলাম বাবুর মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে জসিম উদ্দিন এবং তার অন্যান্য সহযোগীরা দেশীয় ধারোলো অস্ত্র এবং ছুরি দিয়ে রবিউল ইসলাম বাবু‘কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় নাজিরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।