• ঢাকা |

চট্টগ্রাম-১১ : জামায়াত প্রার্থীর ব্যাপক গণসংযোগ


নিউজ প্রকাশের তারিখ : ১ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সিটিজি আপডেট ডেস্ক:

প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে কোনো বিষদগার নেই, নরম কণ্ঠে শুধু সেবা দানের সুযোগ চাচ্ছেন চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। গোসাইলডাঙ্গা ওয়ার্ডে  গণসংযোগকালে সব শ্রেণীর মানুষের ঘরে ঘরে গিয়ে বন্দর-পতেঙ্গা নিজের পরিকল্পনার কথা জানাচ্ছেন।

গতকাল (৩১ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ৩৬ নং ওয়ার্ডে ভোটারদের কাছ থেকে ভোট ও দোয়া চেয়েছেন এই জামায়াতের প্রার্থী।

গণসংযোগকালে তিনি পশ্চিম নিমতলা, খালপাড়া, মকবুলিয়া স্কুল রোড, পূর্ব গোসাইলডাঙ্গা, বড়বাড়ি, মধ্যম গোসাইলডাঙ্গা ও বারিক মিয়ার বাড়ি এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা জামায়াতের সেক্রেটারি ইকবাল শরীফ, ৩৬ নং ওয়ার্ড জামায়াতের আমীর জাকির হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।