চট্টগ্রাম-১৩ আনোয়ারা কর্ণফুলী আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম বলেছেন, দেশে উন্নয়ন ও সমৃদ্ধির মার্কা হচ্ছে ধানের শীষ, আনোয়ারায় বড় বড় উন্নয়নের সবগুলো হয়েছে বিএনপির আমলেই বিগত দিনের মত উন্নয়ন ও অগ্রগতির জন্য আবারো ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করতে হবে।
দুপুরে আনোয়ারা উপজেলার ২নং বারশত এলাকায় গণসংযোগকে এক মহিলা সভায় একথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ১২ তারিখ আনোয়ারার জনগণ বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।
এর আগে আজ শক্রুবার বখতিয়ার পাড়া আকবরী মসজিদে জুমার নামাজ পড়েন এবং উপস্থিত মুসল্লীর সামনে বক্তব্য ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন। এরপর ২য় দিনের গণসংযোগ কর্মসূচি শুরু করেন।
বারশত এলাকায় বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, আনোয়ারা উপজেলা বিএনপি নেতা মনজুর উদ্দিন চৌধুরী, শফিউল আলম চৌধুরী জকু, এডভোকেট ফৌজুল আমীন, হুমায়ুন কবির আনসারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।