নিজস্ব প্রতিবেদক -
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়ন ভাবনা আই হ্যাভ এ প্ল্যান এর আওতায় গ্রামের কৃষকদের কৃষি কার্ড নারীদের ফ্যামিলি কার্ড প্রদানের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন দেশের সর্বস্তরের মানুষ।
এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম- ১৩ আনোয়ারা ও কর্ণফুলী আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের পুত্র তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সাহওয়াজ জামাল নিজাম সনি।
দুপুরে চট্টগ্রাম- ১৩ আনোয়ারা ও কর্ণফুলী আসনের চতরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে এই কথা বলেন তিনি।
এসময় তিনি নারীদের সাথে ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনায় তারেক রহমানের উন্নয়ন ভাবনা তুলে ধরার পাশাপাশি ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
গণসংযোগকালে বিএনপি নেতা শফিউল আলম চৌধুরী জকু, সাইফুল ইসলাম, আলমগীর, মাসুদ, শহিদুল আলম, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফারুক, ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম,কৃষকদল নেতা আনোয়ার হোসেন, নাছির উদ্দীনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।